[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

মহান স্বাধীনতা দিবসে বিএনপির পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৪:৫৩

ফাইল ছবি

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর নয়াপল্টনে রবিবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২৬ মার্চ রোববার ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফাতেহা পাঠ করা হবে।

এর আগে ২৫ মার্চ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা আয়োজন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর