[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

হজ্বের খুতবায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫ জুন ২০২৫, ১৯:০৮

প্রতীকী ছবি

মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ পবিত্র হজ্বের খুতবায় বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর ঐক্য ও ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য আবেগঘন দোয়া করেছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ইনসাইড দ্য হারামাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খুতবায় শায়খ হুমাইদ বলেন, "হে আল্লাহ! ফিলিস্তিনের আমাদের ভাই-বোনদেরকে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন। তাদের নিরাপত্তা দান করুন, ক্ষুধার্তদের খাদ্য প্রদান করুন এবং গৃহহীনদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন।"

তিনি আরও দোয়া করেন, "হে আল্লাহ! পূর্ব ও পশ্চিমের সকল মুসলমানদের সংশোধন করুন। তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করুন এবং তাদের বন্ধন আরও সুদৃঢ় করুন।"

ইমাম সালেহ বিন হুমাইদ মুসলিম উম্মাহকে তাকওয়া অর্জনের তাগিদ দিয়ে বলেন, "মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহভীতি। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই আমাদেরকে পরস্পরের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। ইসলামই আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা।"

তিনি ইসলামের মৌলিক শিক্ষার প্রতি ইঙ্গিত করে বলেন, "ইসলামের তিনটি স্তর রয়েছে - ইসলাম, ইমান ও ইহসান। পিতা-মাতার সাথে সদ্ব্যবহার, নম্র আচরণ ও অঙ্গীকার রক্ষা করা ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা তো ঈমানেরই একটি শাখা।"

হজ্বের আমল সম্পর্কে তিনি উপদেশ দেন, "এই পবিত্র সময়ে বেশি বেশি আল্লাহর জিকির, দোয়া ও ইস্তেগফার করা উচিত। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করতে হবে। সৎকাজে সহযোগিতা এবং অসৎ কাজে বাধা দেওয়া প্রতিটি মুমিনের দায়িত্ব।"

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, "যদি তুমি তোমার শত্রুকেও ক্ষমা করো, আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন। এই হলো ইসলামের মহান শিক্ষা।"

খুতবাটি মুসলিম বিশ্বের চলমান সংকট বিশেষত ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যুগিয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর