[email protected] বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

রমজানকে স্বাগত জানিয়ে শিবগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩

রমজানকে স্বাগত জানিয়ে শিবগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

আসন্ন পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিমের উদ্যোগে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মদিনা মসজিদ থেকে র‍্যালিটি আরম্ভ হয়ে শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে শেষ হয়।

 

র‍্যালিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মামুন হাসান ও সেক্রেটারি মোঃ শহিদুল্লাহ শহিদ। আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল জাবের ও মিজানুর রহমান। 

 

শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বক্তব্যদানকালে সভাপতি মোঃ মামুন হাসান বলেন 'রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যেে দাম বাড়ি দেন,আমরা সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে  উদার্ত আহবান জানাচ্ছি'।

 

আবদুল্লাহ আল জাবের বলেন 'আমরা জানি মা-বোনদের পর্দা করতে হয় কিন্তু রমজান এলেই হোটেল ও রেস্তোরাঁ মালিকরা তাদের রেস্তোরাঁকে পর্দা করান,এ সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে'।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শুধুমাত্র ভিন্ন ধর্মাবীলম্বীদের জন্য সীমিত পরিসরে হোটেল, রেস্তোরাঁ খুলে রাখার আহবান জানান ব্যবসায়ীদের। 

 

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর