[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২

এবারের ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৮

ফাইল ছবি

১৪৪৭ হিজরি সনের রমজান মাসের জন্য ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি মাওলানা আবদুল মালেক, খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। সভায় দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশগ্রহণ করেন।

সভা সূত্রে জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ অথবা এর বাজারমূল্য ফিতরা হিসেবে আদায় করতে পারবেন। নির্ধারিত পণ্যের বাজারদরের ভিত্তিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী, নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্যের সম্পদ) মালের মালিক মুসলমান নারী-পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর