[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮

ছবিঃ সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছেছে।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর মো. কামরুল ইসলামসহ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান।

রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন জানান, সার্বিক হজ ব্যবস্থাপনায় আগত হজযাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আজ বাংলাদেশ থেকে মোট ১৪টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর