[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

আইপিএলে ৬ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২০:২১
আপডেট: ১৪ মে ২০২৫ ২০:০৫

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মেগা নিলামে নাম থাকলেও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। অবশেষে আসরের মাঝপথে দল পেলেন ফিজ।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রসঙ্গত, আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারও এখন টাইগার এই পেসার।

সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের নিয়ম অনুযায়ী, পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।

মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর