[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

আল-হিলালে বেনজেমা, সৌদি লিগে রোনালদোর সামনে নতুন চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯

ফাইল ছবি

সৌদি ফুটবলে আরেকটি বড় দলবদলের সাক্ষী হলো বিশ্ব। সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা করিম বেনজেমা। সোমবার আনুষ্ঠানিকভাবে আল-হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।

রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন বেনজেমা। তবে সৌদি প্রো লিগে এসে সেই বন্ধুত্ব রূপ নিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। কারণ, রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসরের শিরোপা জয়ের পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেনজেমার নতুন দল আল-হিলাল।

বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে আল-হিলাল আল-নাসরের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে। ফলে শিরোপার লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

গত মৌসুমে আল-ইত্তিহাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন করিম বেনজেমা। তার নেতৃত্বেই সৌদি প্রো লিগ ও কিংস কাপের শিরোপা জেতে ক্লাবটি। বিপরীতে, সৌদি ফুটবলে যোগ দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত লিগ শিরোপা জয়ের স্বাদ পাননি ক্রিস্টিয়ানো রোনালদো।

বেনজেমার এই দলবদল ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে রোনালদোর অসন্তুষ্টির খবরও প্রকাশ পেয়েছে, যা সৌদি লিগের প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, আল-হিলাল সৌদি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। ক্লাবটির ঝুলিতে রয়েছে ২১টি সৌদি প্রো লিগ শিরোপা এবং চারটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর