মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচে রোজাদার ক্রিকেটারদের কথা বিবেচনা করে ইনিংস বিরতির নিয়মে আনা হয়েছে বিশেষ পরিবর্তন।
বুধবার (১১ মার্চ) ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ৩০.৪ ওভারেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একাই ৫ উইকেট নেন Nahid Rana। এছাড়া ৩টি উইকেট শিকার করেন Mehidy Hasan Miraz।
সাধারণত ওয়ানডে ম্যাচে দুই ইনিংসের মাঝে ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়। তবে এই সিরিজে সেই নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার মাত্র ১০ মিনিট পরই বাংলাদেশের ইনিংস শুরু হয়।
এ বিষয়ে ম্যাচ রেফারি Niamur Rashid Rahul জাগো নিউজকে জানান, সিরিজের কোনো ম্যাচে যদি বিকেল ৫টা ২৫ মিনিটের আগে প্রথম ইনিংস শেষ হয়, তাহলে ১০ মিনিট পর দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি দেওয়া হবে। তবে যদি প্রথম ইনিংস ৫টা ২৫ মিনিটের পরে শেষ হয়, তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ৪০ মিনিটের ইনিংস বিরতিই থাকবে।
তিনি বলেন, বর্তমানে পবিত্র Ramadan চলছে। অনেক ক্রিকেটার রোজা রেখেই আন্তর্জাতিক ম্যাচ খেলেন। বাংলাদেশ ও পাকিস্তান—দুই দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দুই দলেই রোজাদার ক্রিকেটারের সংখ্যা বেশি।
রাহুল জানান, যারা রোজা রেখে খেলছেন তারা যেন সঠিক সময়ে ইফতার করে রোজা ভাঙতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রমজান মাসে খেলাধুলায় ইফতার বিরতি নতুন কোনো বিষয় নয়। ইউরোপের বিভিন্ন ফুটবল লিগ, বিশেষ করে English Premier League-এও রোজাদার খেলোয়াড়দের জন্য ইফতারের সময় খেলা সাময়িকভাবে বন্ধ রাখার নজির রয়েছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও এমন উদ্যোগ দেখা গেলো, যা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: