[email protected] সোমবার, ২৩ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

পিএসএল খেলতে দেশ ছাড়লেন চার ক্রিকেটার, সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৬ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১১:৩১

সংগৃহিত ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের আসরে অংশ নিতে বাংলাদেশ থেকে ছয়জন ক্রিকেটার দল পেয়েছেন।

সোমবার সকালে প্রথম ধাপে পিএসএল খেলতে দেশ ছেড়েছেন চার ক্রিকেটার। তারা হলেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। বাকি দুজন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরে যোগ দেবেন।

এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। অন্যদিকে নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পরবর্তীতে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। সব ঠিক থাকলে পেশোয়ার জালমিতে নাহিদ রানার সঙ্গে খেলতে দেখা যাবে শরিফুল ও তামিমকে। এছাড়া লাহোর কালান্দার্সে রয়েছেন মুস্তাফিজ ও পারভেজ ইমন, আর রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) দলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই ছয় ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এরপর দেশে ফিরতে হবে তাদের। কারণ, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে আসবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর