[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

পিএসএলে নাহিদ রানার আগুনে বোলিং, ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮

সংগৃহিত ছবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ দুর্দান্ত বোলিংয়ে আলো ছড়ালেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে মাত্র ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে ছিল একটি মেডেন ওভারও।

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে করাচি কিংস ২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.১ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে পেশোয়ার জালমি ১৫৯ রানের বড় জয় তুলে নেয়। এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে দলটি।

দলের আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামও বল হাতে অবদান রাখেন, তিনি নেন ১ উইকেট। এছাড়া ইফতিখার আহমেদ ২.১ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট এবং সুফিয়ান মুকিম ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ হারিসের উইকেট হারালেও বাবর আজম ও কুশল মেন্ডিসের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় পেশোয়ার জালমি। দুজন মিলে গড়েন ১৯১ রানের বিশাল পার্টনারশিপ। মেন্ডিস ৫২ বলে ১০৯ রান করে আউট হন, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে বাবর আজম ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।

শেষদিকে আবদুল সামাদ ১২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি ছক্কা ও ৩টি চার। তার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার জালমি।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি কিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় ব্যবধানে হার মেনে নিতে বাধ্য হয় তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর