[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

বনলতা এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ইন্টারনেট সেবা চালু

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ২১:৫৬

ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে বসেই স্টারলিংক প্রযুক্তিতে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। পরীক্ষামূলকভাবে ট্রেনটিতে বিনামূল্যে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

শনিবার (১৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গত শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট দিতে ব্যবহৃত হচ্ছে স্টারলিংক প্রযুক্তি।

প্রাথমিক পর্যায়ে বনলতা এক্সপ্রেসসহ আরও দুটি ট্রেন পর্যটক এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেসে এই সেবা চালু করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধাপে ধাপে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস কিংবা অফিসের জরুরি কাজ সহজে করতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্টরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর